1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

জনগণের প্রতি দায় নেই বলেই সরকার ডিজেলের দাম বাড়িয়েছে : খসরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রতি দায় নেই বলেই সরকার ডিজেলের দাম বাড়িয়েছে।

সরকার বিভিন্ন ফন্দিফিকির করে জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কথা তারাই বাজার লুটপাট করছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তে থাকবে আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা তার নিজের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করে। কোনো টাকাই দেশে থাকছে না, সব টাকা বিদেশে চলে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com