1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

হবিগঞ্জে লরি চাপায় ২ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ নভেম্বর, ২০২১

হবিগঞ্জ: হবিগঞ্জে তেলবাহী লরি চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে জেলার নবীগঞ্জের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলাই মিয়ার ছেলে শামীম আহমদ (৩২) ও রতনপুর গ্রামের মৃত গউস আলীর ছেলে শের আলী (৩০)।

স্থানীয়রা জানান, মডেল বাজারের কাছে মহাসড়কে সিলেটমুখী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শের আলী ও আতাউর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com