1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বার্সেলোনাকে জিততে দিলো না সেলতা ভিগো

  • আপডেট টাইম :: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সর্বশেষ ফল দেখে হয়তো জাভির কপালে চিন্তার ভাজটা আরো একটু বাড়বে। লা লিগায় সবশেষ সবগুলো ম্যাচে জয়হীন কাতালানরা। এরপর আবার পয়েন্ট হারাতে হয়েছে সেলতা ভিগোর মতো ছোট দলের কাছে।  তিন গোলে এগিয়ে থেকেও যে বার্সেলোনা ম্যাচ জিততে পারেনি দলটির সঙ্গে।

শনিবার ৬ (নভেম্বর) সেলতা ভিগোর মাঠে আতিথেয়তা নেয় বার্সেলোনা। শুরু থেকেই নিজেদের শক্তির দাপট দেখাতে শুরু করে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে কাতালানদের হয়ে তিন গোল করেন আনসু ফাতি, সেহি বুসকেতস ও মেমফিস। বিরতির পর বার্সেলোনা আক্রমণ হেনেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেলতা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের তারা জিততে দেয়নি।

এর ফলে ১২ ম্যাচে চার জয়, পাচ ড্র  ‍ও তিন হার নিয়ে ৯ স্থানে আছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে লা-লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেছে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের খেলায় নিজেদের জাত চেনাতে শুরৃ করে বার্সেলোনা। ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় তারা। তবে এ সময়ের মধ্যে সেলটা ভিগো এগিয়ে যেতে পারতো। যদি কিনা আসপাশের  শর্টটি লক্ষ্যভ্রষ্ট না হতো।

তবে বিরতির পর বরং সেলতা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। ৫২ মিনিটে লাগো আসপাশ জোরালো শটে ব্যবধান প্রথম গোল শোধ দেন। ৭৪ মিনিটে স্কোরলাইন ৩-২ করে। ফ্রান্কো সার্ভির ক্রসে নলিতো হেডে গোলকিপার তের স্টেগেনকে পরাস্ত করেন। যোগ করা সময়ের ৬ মিনিটে আসপাশ জাভি গালানের অ্যাসিস্টে অ্যাশপাস বক্সের বাইরে থেকে জোরালো শটের মাধ্যমে তৃতীয় গোল শোধ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com