1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

চুয়াডাঙ্গায় স্কুল মাঠেই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রেম-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তন্ময় আহমেদ তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় আহমেদ তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তন্ময়কে কোপাতে শুরু করেন কয়েকজন যুবক। পরে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময়ের। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসেন। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এসময় চুয়াডাঙ্গা ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান বলেন, তন্ময়ের শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com