1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

নড়াইলের লোহাগড়ায় বোমায় যুবকের হাত বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বোমায় এক যুবকের ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর স্থানীয় লোকজন তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের কারণ জানা যায়নি।

রোববার (৭ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলা সদরের কুন্দশী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত শাহাজাদা মোল্লা (৩৮) মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে এবং মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগ্নে। তার বিরুদ্ধে একটি মাদকের মামলার আদালতে বিচারাধীন আছে। ধারণা করা হচ্ছে, শাহজাদা কোন নাশকতা ঘটনাতে বোমা বহনের সময় অসাবধানতায় বিষ্ফোরিত হয়েছে।

মোস্তফা কামাল জানান, কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময়ে তাঁর ওপর বোমা হামলা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন কেউ মুখ খুলছেন না।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শরিফুল ইসলাম জানান, তাঁর ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে। শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত ফেলে দিতে হবে।

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। তাঁকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com