1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ম শ্রেণির ৩ শিক্ষার্থী।

এরা হচ্ছে, ধলাপাড়ার বড় বাজার পীরপাড়া গ্রামের মৃত ছমিরের ছেলে মো. শরিফ মিয়া, মো. শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে মো. শাহিন।

সোমবার (৮ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বিষয়টি নিশ্চিত করেছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূইয়া।

তিনি জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সাগরদিঘি ধলাপাড়ার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের বাড়িতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com