1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

এইচএসসি পরীক্ষা: কোচিং বন্ধ রাখার প্রস্তাব

  • আপডেট টাইম :: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের পরীক্ষা সংক্রান্ত আভ্যন্তরীণ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা গ্রহণসহ নানা বিষয়ে বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখান থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রবেশপত্র পাবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র দেখিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরের আগেই বিভিন্ন কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি ঠিক রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।’

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা করবে এবং তথ্য আদান প্রদান করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com