1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

তিন মাস প্রতিদিন ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণকাজের কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত (তিন মাস) রাত্রিকালীন ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এ সিদ্ধান্তের কথা বুধবার (১০ নভেম্বর) জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান।

কী কারণে এত দীর্ঘ সময় শাহজালালে প্লেন চলাচল বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, বিমানবন্দরের কনস্ট্রাকশন ওয়ার্ক ফর নিউ কানেক্টিং হাইস্পিড ট্যাক্সিওয়ে কার্যক্রমের জন্য রাতের বেলায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে প্রতি বছরই নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইট-সূচি অনুসরণ করা হয়। বিশেষ করে রাত ২টা থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত কুয়াশা বেশি পড়ে বলে এ সময়ের ফ্লাইটগুলোর রানওয়ে ‘ভিজিবিলিটি’ (দৃশ্যমানতা) কম থাকে। তখন অবতরণ করতে সমস্যা হলে ফ্লাইটগুলোকে পাশের বিমানবন্দরে পাঠানো হয়। এমনকি ভারতের কলকাতা বিমানবন্দরেও অবতরণ করতে হয় অনেক ফ্লাইটকে। সে হিসেবে নতুন এ সিদ্ধান্ত বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব ফেলবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com