1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ফতুল্লায় ভবনে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ১০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে মায়া রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৬টার পর ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে সকালে কেউ রান্না করার জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দ হয়। এতে পাশের আরও দুটি বাড়ি ও দোকানে ক্ষতি হয়। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com