1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

রাজবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

রাজবাড়ী: রাজবাড়ীর বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার  (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়ির সামনে থেকে তাকে গুলি করা হয়। এরপর ঢাকা মেডিক‌্যালে নেওয়ার পথে তার মৃত‌্যু হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লতিফ মিয়া বানিবহ ইউনিয়নের মহিষ বাতান গ্রামের মৃত আফির উদ্দিন মিয়ার ছেলে। তিনি বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী ছিলেন।

ওসি জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে আব্দুল লতিফ মিয়ার বাড়ির সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে রাস্তায় ফেলে রেখে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিক‌্যাল থেকে তাকে ঢাকা মেডিক‌্যালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলি লেগেছে।

এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com