1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

লালমনিরহাট সীমান্তে বিএসএফর গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

লালমনিরহাট: লালমনিরহাটের কালিগঞ্জের গোড়ল ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে আসাদ এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী।

চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান,আসাদ ও ইদ্রিসসহ কয়েকজন সীমান্তে গরু পারাপারে যান।এতে ভারতীয় সীমান্ত বাহিনী তাদের লক্ষ‌্য করে গুলি ছোড়ে। এতে ওই দুজ নিহত হন। ভারতীয় বাহিনী বিএসএফ নিহতদের লাশ নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান,সীমান্তে দুইজন নিহতের কথা লোক মুখে শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com