1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ভূঞাপুরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো তিন কিশোরের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), একই এলাকার রাকিব হোসেন (১৬) এবং চিতলিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। নিহতদের মধ্যে আসাদুল দিনমজুর, রাকিব বাসের হেলপার ও মকবুল ট্রাকচালক ছিলেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নতুন একটি অ্যাপাচি আরটিআর বাইক কেনেন মকবুল। সকালে সেই মোটরসাইকেলে তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। তবে তাদের কারো মাথায় হেলমেট ছিল না। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরের দিকে ভূঞাপুরের রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড় ঘোরার সময় স্কুলের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি ওহাব বলেন, ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।

এর আগে সোমবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। তারা তিনজনই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com