1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে খুন

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

ঢাকা: রাজধানীতে আনোয়ার সাহিদ (৭২) নামের এক বৃদ্ধকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবরের হলিল্যান্ড গলিতে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে রাত ১১টায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আদাবর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুজ্জামান বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই বৃদ্ধকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করছেন।’

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক ব্যক্তির ফোন কল পেয়ে শ্যামলীতে হানিফ বাসের কাউন্টারে যাচ্ছিলেন আনোয়ার সাহিদ। হলিল্যান্ড গলিতে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নিহতের ব্যক্তিগত, পারিবারিক ও সাবেক কর্মস্থলের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com