1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

অভিশংসিত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে।

ট্রাম্প এখন প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে।

সিএনএন ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটাভুটি হয়। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ নিয়ে দুই দলের মধ্যে ছয় ঘণ্টা ধরে বিতর্ক চলে।

তার বিরুদ্ধে অভিযোগ দুটি হলো- ট্রাম্প তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন। দ্বিতীয়টি হলো অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

ট্রাম্পকে ইমপিচ করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, প্রতিনিধি পরিষদে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ওই পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়।

প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।

দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।

তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের চেয়ারের অনুমোদন দেয়ার পর।

এরপর আগামী জানুয়ারিতে উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচার হবে। তবে সিনেটে যেহেতু ট্রাম্পের নিজ দল রিপাবলিকান নিয়ন্ত্রিত। তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই।

অভিশংসন ভোটের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী, সিনেটের বিচারে তিনি ‘সম্পূর্ণ নির্দোষ’ প্রমাণিত হবেন।

এদিকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে যখন প্রতিনিধি পরিষদের ভোটাভুটি চলছিল, তখন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিশিগানে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এন্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে দুজনের কাউকেই পদচ্যুত করেনি সিনেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com