1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চিলির হার, বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে হারালে অতি সহজেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করে আর্জেন্টিনা।

পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।

লাতিন অঞ্চলে ব্রাজিলের পর কাতার বিশ্বকাপের টিকিট পেল লিওনেল মেসিরা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ছিল একেবারেই ম্যাড়মেড়ে। দুই দলের ফুটবলাররা ফাউলের মিছিলে লেগে ছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। দুই দলই  সমান ২১টি করে ফাউল করেছে। অথচ কোনো দল একটি গোলও করতে পারেনি। ম্যাচ অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাই পর্বে ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র ৮টিতে। ব্রাজিলের ড্র দুইটি। আর্জেন্টিনার পাঁচটি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেক্সা মিশনে সবার আগে টিকিট পেয়েছে। লিওনেল মেসিরাও সেই পথে এগিয়ে গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com