1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান গাঙ্গুলি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান হলেন। তিনবার তিন বছরের মেয়াদে কাজ করার পর বিদায়ী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

কুম্বলের ৯ বছর মেয়াদ শেষে বুধবার (১৭ নভেম্বর) গাঙ্গুলিকে নিয়োগের ঘোষণা দেয় আইসিসি। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেটীয় অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কার্যনির্বাহী গ্রুপ নিয়োগ দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

গাঙ্গুলিকে স্বাগত জানিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরে একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটীয় সিদ্ধান্ত প্রণয়নে দারুণ সহায়তা করবে। আমি অনিলকেও ধন্যবাদ দিতে চাই গত ৯ বছর ধরে ডিআরএসের আরো নিয়মিত ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক খেলার উন্নতি করা এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের সমাধানের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে অসাধারণ নেতৃত্ব দেওয়ায়।’

১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত মাঠ দাপিয়ে বেড়ানো গাঙ্গুলি ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৭ বছর পর ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন। ২০১৯ সালের অক্টোবরে এই দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হন ৪৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com