1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

নাগার সঙ্গে প্রিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগে অভিনেত্রী সামান্থা আক্কিনেনির সঙ্গে ডিভোর্স হয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের সমস্যার দিকে না তাকিয়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানি শংকরকে।

অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের শুটিং আগামী বছর শুরুর কথা রয়েছে। প্রিয়া এতে নাগার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন। প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিরিজটি ভৌতিক ঘরানার হবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।

নাগা চৈতন্যের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। বক্স অফিস বিশ্লেষকদের কাছে অ্যাভারেজ হিট তকমা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com