1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে ২৭ জন অভিবাসী মারা গেছেন। এর মধ্যে ৫ নারী ও একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিবিসি জানায়, ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‌‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিলনে। এর মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানবপাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com