1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শেষ হলো কাব্য বিলাস চিত্রাঙ্কণ প্রতিযোগীতা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশের অন্যতম শিশু কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী অমর একুশে ফ্রেবুয়ারীতে আয়োজন করে মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগীতা।
২১ শে ফেব্রুয়ারীরর শুক্রবার সকাল থেকে রাজধানীর কুর্মিটোলার সিভিল এ ভিয়েশস উচ্চ বিদ্যালয়রের মাঠে জড়ো হতে থাকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ক ও খ গ্রুপের বিভক্ত হয়ে অমর একুশের স্মরণে শুরু হয় চিত্রাঙ্কণ প্রতিযোগীতা। ১৩ টি স্কুলের প্রায় তিনশত শিশু প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
সাংবাদিক ও নাট্যকার রাহুল রাজ এর সভাপত্বিতে প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এভিয়েশন সুপার শপ এর পরিচালক মো: হাফিজুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড মেধা বিকাশে সহায়তা করে। বর্তমান প্রজন্মকে পড়শুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার আহ্ববান জানান তিনি। প্রতিযোগীতার বিচারকের দায়িত্বে ছিলেন চিত্র শিল্পী শামিম আল মামুন ও শুক্লা বিশ্বাস মিষ্টি।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে মাহিন সরকার জানান, বিগত ১৪ বছর নিয়মিত অমর একুশে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা সংগঠনের পক্ষ থেকে আয়োজন হয়ে আসছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নাট্য চর্চার পাশাপাশি কাব্য বিলাস সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিবিড়ভাবে অংশগ্রহণ করে থাকে।
উল্লেখ্য, ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com