1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

গাজীপুরে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এক নারী ও তার মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার  (২৫ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তার পড়নে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রঙ ফর্সা। আর মেয়েটির বয়স ৬-৭ বছর হবে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com