1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙ্গুল কাটা শফিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাবের দাবি, নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙ্গুল কাটা শফিক চিহ্নিত ডাকাত ও মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে টেকনাফ থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com