1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নিহত লতিফের স্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

রাজবাড়ী : বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন রাজবাড়ী বানিয়াবহ ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে শেফালী আক্তার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় এই ইউপিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা বলেন, ‘রাজবাড়ীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে অন্য সব ইউনিয়নে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুধুমাত্র বানিবহ ইউনিয়নে চেয়ারম্যান পদে শেফালী আক্তার মননোয়ন জমা দিয়েছেন। মনোননয়পত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।’

গত ১১ই নভেম্বর দিবাগত রাতে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে বাড়ি ফেরার পথে আব্দুল লতিফেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com