1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

ঢাকায় আসছেন পার্নো মিত্র

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ‘ডুব’- এর পর আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমার অভিনয়ে যোগ দিতে ১২ ডিসেম্বরে তিনি আসছেন ঢাকায়।

সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘বিলডাকিনী’ -তে অভিনয় করবেন পার্নো। তার ঢাকায় আসার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, ‘১২ ডিসেম্বরে ঢাকায় এসে সেদিনই রাজশাহী চলে আসবেন পার্নো। ১৩ তারিখ থেকে নওগাঁ জেলা বিভিন্ন লোকেশনে শুটিং করবো। সব প্রস্তুতি নিচ্ছি।’

‘বিলডাকিনী’ সিনেমায় পার্নো মিত্রের বিপরীতে থাকবনে অভিনেতা মোশাররফ করিম।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।

প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com