1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেসি-এমবাপেদের জিততে দেয়নি নিস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়তে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি) রুখে দিয়েছে নিস। বুধবার দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি। লিগে এটা পিএসজির দ্বিতীয় ড্র। অন্যদিকে নিসের চতুর্থ।

এই ড্রয়ে ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসি-ডি মারিয়ারা। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিস। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেলি।

ঘরের মাঠে পিএসজি অবশ্য দ্যুতি ছড়াতে পারেনি। এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি ও কালিয়ান এমবাপেরা। তাতে ম্যাচেও কোনো ফল বেরোয়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে একমাত্র ক্লিয়ার কাট গোলের সুযোগটি পেয়েছিলেন নিসের কাসপার ডলবার্গ। তিনি অবশ্য ভাগ্যের শিকে ছিড়তে পারেননি। তার নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

তাতে গোলশূন্য ভিন্ন অন্য কোনো ফল হয় না ম্যাচে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com