1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃষ্টি উপেক্ষা করে জুমাতুল বিদা’য় মসজিদে মুসল্লিদের ঢল ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন কুড়িগ্রামে ৬ গ্রামে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় শেষ মুহূর্তে বাস-লঞ্চ-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ নালিতাবাড়ীতে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলনেতার ঈদ সামগ্রী বিতরণ দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছি: রুমিন ফারহানা নালিতাবাড়ীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার

মালয়েশিয়া-সিঙ্গাপুরের উপরে যাবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিক রিসার্চের বরাত দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যেই মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উপরে যাবে বাংলাদেশ।

রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ‌্য জানান তিনি।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) নতুন কমিটির অভিষেক উপলক্ষে ‘উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর হাত ধরেই ২০৩০ এর স্বপ্ন পূরণ হবে এবং ২০৪১ এর স্বপ্নও পূরণ করতে পারব। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। আমাদের সম্পর্কে যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিক রিসার্চ বলেছে, ২০২৪ সালের মধ্যেই আমরা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উপরে যাব।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যাদের জায়গা-জমি নেই, বসবাস করার মতো ব্যবস্থা নেই, যাদের আবাসনের ব্যবস্থা নেই- তিনি সবাইকেই জায়গা-জমি দেবেন এবং আবাসনের ব্যবস্থা করে দেবেন। এটা আমেরিকাতে সম্ভব না, গোটা ইউরোপেও সম্ভব না। এর চেয়ে শক্তিশালী ভূমিকায় কোনো দেশের প্রধানমন্ত্রী অবতীর্ণ হতে পারেন, এটা কল্পনা করতেও ভয় লাগে। কিন্তু তিনি সেটা করবেন, সেটা আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে।’

ডিজেএফবি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের সংগঠন অনেক সুন্দরভাবে কাজ করুক, এটাই আমাদের দোয়া।

ডিজেএফবির সভাপতি এফ এইচ এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সুশান্ত সিনহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম ও এএফপির বাংলাদেশের ব্যুরো চিফ শফিকুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদস্য (সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বেগম ফাতেমা ইয়াসমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com