1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

লেমিনেটেড পোস্টার ব্যবহার করা যাবে না : সিইসি

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রচারকাজে লেমিনেটেড পোস্টার ব‌্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে সমর্থন জানান প্রার্থীরাও।

বৈঠকে প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে একটি করে অফিস রাখতে পারবেন। সেখানে পোস্টার টাঙাতে পারবেন। নির্ধারিত ২১ জায়গায় পোস্টার টাঙানো যাবে। রাস্তা, অলি-গলিতে পোস্টার টাঙাতে পারবেন না। লেমিনেটেড পোস্টার টাঙাতে পারবেন না।’

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের ভোটের দিন অফিস খোলা থাকবে। আমরা সার্কুলার জারি করে দেব, যাতে অফিস থেকে গিয়ে কর্মকর্তারা ভোট দিতে পারেন।‘

নূরুল হুদা বলেন, ‘প্রতিটি দল পাঁচটি শোভাযাত্রা করতে পারবে। যেখানে সুবিধা সেখানে শোভাযাত্রা করতে পারবে। তবে এই নির্বাচনে কোনো জনসভা করা যাবে না।

আগামীতে নির্বাচনী আচরণবিধি পরিবর্তন করে এসব বিধি যোগ করা হবে, জানিয়ে সিইসি বলেন, ‘জাতীয় পর্যায়ের জন্য আমরা বিধিই পরিবর্তন করে ফেলব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com