1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাবিও

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভার একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টির পাশাপাশি আলোচনা হয়েছে বাণিজ্যিক সান্ধ্য কোর্সের ভবিষ্যৎ নিয়েও।

দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় অংশ না নেয়ার সিদ্ধান্ত আরও আগে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত ২৩ জানুয়ারি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক মতবিনিময় সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

এরপর ১১ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ বছর থেকেই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

পরে বুয়েট ও চবির একাডেমি কাউন্সিলের সভা শেষে তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা সমন্বিত ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় অংশ নেবে না। তাদের পর ঢাবিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ‘না’ বলে দিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com