1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এনকেটিয়ার হ্যাটট্রিকে সেমিফাইনালে আর্সেনাল

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিগ কাপ তথা কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার দিবাগত রাতে তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচে এ্যডওয়ার্ড এনকেটিয়ার হ্যাটট্রিকে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় এনকেটিয়া গোল করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটের মাথায় নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৩১ মিনিটে ২০১৭ সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া সান্ডারল্যান্ডের নাথান ব্রোডহেড একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বিরতির পর সব উলট-পালট হয়ে যায়।

বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকেটিয়া। তাতে ব্যবধান হয় ৩-১। ৫৮ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। আর আর্সেনাল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) আর্সেনালের চার্লি পাতিনো সান্ডারল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। তাতে ৫-১ গোলের বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালে উঠে।

বুধবারের ড্রয়ের পর জানা যাবে শেষ চারে কোন দলের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা গার্নার্সরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com