1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

দক্ষিণ উপকূলে ২দিনেও সূর্যের দেখা মিলেনি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : দক্ষিণ উপকূলে ২ দিনে কিছুটা রোদের দেখা মিললেও সূর্যের দেখা মিলনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীতের ভোগান্তিতে জনজীবন।

গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণ উপকূলে বুধবার দিনব্যাপী এবং রাতেও এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত কলাপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। এরমধ্যে নারী ও শিশুই বেশি।

খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, মেঘ কেটে গেলে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় আরও দুই একদিন বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com