1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

১১ অতিরিক্ত সচিব পদে রদবদল

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রশাস‌নের ১১ অতিরিক্ত সচিব পদে রদবদল ক‌রে‌ছে সরকার। বুধবার অতিরিক্ত সচিবদের বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

রদবদল হওয়া এসব কর্মকর্তাদের মধ‌্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তীকে বাংলাদেশ সমুদ্রবিদ্যা গবেষণা প্রতিষ্ঠান মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. গোলাম ইয়াহিয়াকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম তরিকুল ইসলামকে ওয়াকফ প্রশাসক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম নিজামীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বিপিএটিসির এমডিএস, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম আহসানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাসানুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মৃণাল কান্তি দেবকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্যকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল্লাহ হারুন পাশাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারীকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) আব্দুল বারীকে একই প্রতিষ্ঠানের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com