1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৮ মাস পর উৎপাদনে ফিরে দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ নানা পটেকরের শেষকৃত্য পুনেতে, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা ‘রাজধানীতে ৮ জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে’ নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প হাতে নিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী ‘নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী

যুব জাগপার কেন্দ্রীয় কমিটি ঘোষনা: আমির হোসেন সভাপতি, ইব্রাহিম খলিল সম্পাদক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)অঙ্গ সংগঠন যুব জাগপার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মীর আমির হোসেন আমুকে সভাপতি, মো. ইব্রাহিম খলিল রাজাকে সাধারণ সম্পাদক, শাহাবুদ্দিন সাবু, নূর মো. লিটন ও মাউনুল হককে সহ সভাপতি, আশফাকুর রহমান মিঠুন, মাহবুবুর রহমান বাবু, শেখ মিজানুর রহমান ও মো. ওসমান গনিকে যুগ্মসম্পদক, মোঃ জাহিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট যুব জাগপার কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব জাগপার এক প্রতিনিধি সভায় আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি নির্বাচিত করা হয়। যুব জাগপার নেতা মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এস.এম. শাহাদাত হোসেন, যুগ্মসম্পাদক ডা.আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম প্রমুখ।

যুব জাগপা’র নবগঠিত কমিটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখবে বলে সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com