1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে সহযোগিতা স্থগিতের ঘোষণা জার্মানির

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার জার্মান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকার জার্মান দূতাবাস জানায়, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান। তিনি সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।

জার্মান উন্নয়নমন্ত্রী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন এবং পোশাকশিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ড. গ্রেড মুলার দুই দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com