1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

এলপিজির দাম ফের বাড়ল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে, এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৪০ টাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান।

নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান।

অনুষ্ঠানে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ১৭৮ টাকা।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com