1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বঙ্গোপসাগর উপকূলে লবণবোঝাই ২০ ট্রলার ডুবি, নিখোঁজ ৭০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে ২০টি লবণবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার (৮ মে) সকালে ট্রলারগুলো ডুবে যায়। এতে অন্তত ১০০ জন লবণ শ্রমিক ডুবে যায়। পরে কোস্ট গার্ড ও নৌপুলিশের সদস্যরা ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে।

চট্টগ্রাম নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, সকালে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণবোঝাই করে অনেকগুলো ট্রলার চট্টগ্রামে আসছিল। এ সময় বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত ২০টি ট্রলার ডুবে যায়। ট্রলারগুলোতে অন্তত ১০০ জন লবণ ও ট্রলার শ্রমিক ছিল।

তিনি জানান, খবর পেয়ে নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তারা ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও ৭০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নৌপুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com