1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাঁচানো গেল না গভীর কূপে পড়ে যাওয়া শিশু রায়ানকে

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু রায়ান ওরাম মারা গেছে।  উদ্ধারকর্মীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে মারা গেল। শনিবার (৫ জানুয়ারি) রাতে দেশটির রাজকীয় এক বিবৃতিতে একথা জানানো হয়।

রায়ান নামের ওই শিশু চার দিন আগে কূপের মধ্যে পড়ে যায়। ওই কূপটি ১০৪ ফুট গভীর এবং এর ব্যাস ছিল মাত্র ১৮ ইঞ্চি। কম ব্যাসার্ধের কারণে উদ্ধারকারীরা এর ভেতরে প্রবেশ করতে পারছিল না। তাই কূপটির পাশেই বড় একটি গর্ত খুড়ে রায়ানের কাছে পৌঁছানোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। এছাড়া শিশুটি যাতে কূপের ভেতরে বেঁচে থাকতে পারে সে জন্য তাকে অক্সিজেন ও খাবার সরবরাহেরও ব্যবস্থা করেন উদ্ধারকারীরা।

রায়ানের কূপের ভেতরে আটকে পড়ার খবর মরক্কোবাসীসহ বিশ্বের প্রতিটি মানুষকেই নাড়িয়ে দেয়। অসংখ্য মানুষ রায়ানের খবরের জন্য নজর রাখেন অনলাইনে। কাছাকাছি থাকা মানুষজন জড়ো হন ঘটনাস্থলে।

শনিবার সন্ধ্যার দিকে রায়ানকে কূপটি থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। শিশুটি কেমন আছে এ বিষয়ে সে সময় কিছু জানানো হয়নি। তবে এতো চেষ্টার পর শিশুটিকে তুলে আনা সম্ভব হওয়ায় আনন্দ আর স্বস্তি প্রকাশ করেছিলেন উদ্ধারকারীসহ স্থানীয় লোকজন। কিন্তু তাদের সে আনন্দ অল্প সময়ের মধ্যেই মলিন হয়ে যায় যখন রায়ানের মৃত্যুর খবরটি সরকারি বিবৃতিতে জানানো হয়।

মরক্কোর রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, ‘শিশু রায়ান ওরামের বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। বাদশাহ রায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মারা যাওয়া শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’

জানা গেছে, মঙ্গলবার দুর্ঘটনার সময় রায়ানের বাবা কূপটির মেরামতের কাজ করছিলেন। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘এক মুহূর্তের জন্য কেবল ছেলের দিক থেকে নজর সরিয়েছিলাম। এর মধ্যেই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটি হয়ে গেল।’

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com