1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার প্রায় ৩২ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। ৬ মাস বয়সী থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকাদান ক্যাম্পেইনের আওতায় রাখা হয়েছে। উপজেলার ২৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং একটি স্থায়ী (উপজেলা হাসপাতাল) টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

রোববার (১৯ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এসময় হাম-রুবেলা ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ডাঃ তানভির ইবনে কাদির। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অবহিতকরণ সভায় জানানো হয়, উপজেলার মোট ২১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৮২৭জন শিশু ও এর বাইরে আরও ২৬ হাজার ৯৪৭জন শিশু মিলে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৭৭৪ জন শিশু। যেসব শিশু এর আগে নিয়মিত টিকা গ্রহণ করেছে অতিরিক্ত ডোজ হিসেবে তারাও হাম-রুবেলার এ ক্যাম্পেইনের আওতায় আসবে। তবে অতিরিক্তি এলার্জি রয়েছে, এমন শিশুদের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।
জেলায় সর্বমোট ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com