1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার গাবরগাড়ী জামে মসজিদের পুকুর থেকে মাছ তুলে নেয় এনামুল ও রাজ্জাকের লোকজন। প্রতিবাদে মসজিদ কমিটির লোকজন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কিন্তু এই মানববন্ধন শুরুর আগেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন এনামুল ও রাজ্জাকের লোকজন। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৮ জন আহত হন।

গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, মসজিদ কমিটি পুকুরে মাছ চাষ করেছে। মাছ বিক্রি করে মসজিদের উন্নয়ন করা হয়। অথচ গাবরগাড়ী গ্রামের এনামুল ও রাজ্জাকের লোকজন জোরপূর্বক মসজিদের পুকুরের মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের খবর পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com