1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমেশ্বরী সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি রুবেল।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ এবং শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, দুর্নীতি প্রতিরোধ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, সাব-রেজিস্ট্রার মাহফুজুল রহমান, বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com