1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করলো অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজ তারা হেরে যায় ২-১ ব্যবধানে। তবে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সফর শেষ করেছে অজিরা।

মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করে। জবাবে শেষ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার জয়ে ব্যাট হাতে অবদান রাখেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে ১৯তম ওভারে আউট হন ৪৫ বলে ৫৫ রান করে। এ ছাড়া ত্রাভিস হেড ২৬, জশ ইঙ্গলিস ২৪, মার্কাস স্টয়েনিস ২৩ ও বেন ম্যাকডারমট অপরাজিত ২২ রান করেন। বল হাতে পাকিস্তানের শাহীন আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।

এদিন লড়াইটা হয় অধিনায়ক বনাম অধিনায়কে। ফিঞ্চের আগে বাবর আজম ৪৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন। এ ছাড়া খুশদিল খান ২৪, মোহাম্মদ রিজওয়ান ২৩ ও কাদির অপরাজিত ১৮ রান করেন। তাতে ৮ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

বল হাতে পাকিস্তানের ইনিংসের লাগাম টেনে ধরেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন ক্যামেরন গ্রিন।

ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যারোন ফিঞ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com