1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

ডি ব্রুইনের গোলে এগিয়ে থাকলো ম্যানসিটি

  • আপডেট টাইম :: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ ইতিহাদে তারা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ১-০ গোলে। ফিরতি লেগে এই লিড ধরে রাখতে পারলে সেমিফাইনাল খেলবে পেপ গার্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সিটি। যদিও তারা বেশ কয়েকটি সুযোগ মিস করে। বিরতির পর ৬৮ মিনিটে গার্দিওলা মাঠে নামান ফিল ফোডেনকে। তিনি এসেই দৃশ্যপট পাল্টে দেন।

৭০ মিনিটের সময় বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনকে বল বাড়িয়ে দেন ফোডেন। ব্রুইনকে রুখতে সামনে চলে আসেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জান অবলাক। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে জড়ান ব্রুইন। উল্লাসে ফেটে পড়ে ইতিহাদ স্টেডিয়াম।

এরপর অবশ্য আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন ডি ব্রুইন। কিন্তু সেটি রুখে দেন অ্যাটলেটিকোর রক্ষণভাগের খেলোয়াড় স্টেফান সাভিস। শেষ পর্যন্ত ব্রুইনের গোলে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

আগামী বুধবার ফিরতি লেগে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে ম্যানসিটি। এখন দেখার বিষয় প্রথম লেগের লিড ধরে রেখে সেমিফাইনালে যেতে পারে কিনা স্কাই ব্লুজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com