1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

প্রথমার্ধে বেনজেমার জোড়া গোলে এগিয়ে রিয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে স্টামফোর্ড ব্রিজে করিম বেনজেমার জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে আছে রিয়াল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে রিয়াল। ১১ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এ সময় করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান ভিনিসিউস। কিন্তু সেটি বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ২১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এ সময় মাঝমাঠ থেকে বল পান করিম বেনজেমা। তিনি বামদিকে ভিনিসিউসকে বাড়িয়ে দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর ভিনিসিউস তাকে ক্রসে বল দেন। সেটাতে হেড দিয়ে জালে জড়ান বেনজেমা।

তুমুল বৃষ্টির মধ্যে ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এ সময় ডানদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে হেড দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বেনজেমা।

৪০ মিনিটে ব্যবধান কমায় চেলসি। এ সময় বক্সের বেশ বাইরে থেকে জর্জিনহোর ক্রসে হেড দিয়ে জালে জড়ান কাই হাভার্টজ।

৪২ মিনেটে ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিলেন বেনজেমা। এ সময় ভিনিসিউস ক্রসে বল বাড়িয়ে দেন বেনজেমাকে। বেনজেমা দূরের পোস্টে শট নেন। পোস্টের কাছ ঘেষে লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com