1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রাজধানীতে গলা কেটে ও পুড়িয়ে ২ সন্তানকে হত‌্যা: মা আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২০

ঢাকা: রাজধানীর দক্ষিণ গোড়ানে মা তার দুই সন্তানকে গলা কেটে ও পুড়িয়ে হত‌্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৭ মার্চ) সকালে দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুরা হলো, মেহজাবিন আলফি (১১) ও তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস (৬)।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় ওই দুই শিশুর মা পপিকে আটক করা হয়েছে। তিনি দুই সন্তানকে পুড়িয়ে ও গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এরপর নিজে আত্মহত‌্যার চেষ্টা করেন। পারিবারিক কলহে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, পপি দুই সন্তানকে নিয়ে দক্ষিণ গোড়ানের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী শরীয়তপুরে থাকেন। সেখানে তিনি ব্যবসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com