1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : “জালনোট চিনবো-নিশ্চিন্তে দিন গুনবো, জালনোটের বিস্তার প্রতিরোধে আমরা সচেতন হবো” এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় স্থানীয় শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, বরিশাল শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়ায় অবস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
কর্মশালায় পটুয়াখালী জনতা ব্যাংক এড়িয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মু: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধানঅতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাাখার যুগ্ন-পরিচালক, প্রধান আলোচক মো: আব্দুর রাজ্জাক ও কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: দিদারুল আলম বাবুল প্রমুখ।
বক্তারা জালনোট চেনার উপায় বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন পর্যায়ের বক্তব্যের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় পৌর ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম পনির। সবশেষে জালনোট চেনার উপায় সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শনী করা হয় প্রজেক্টরের মাধ্যমে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com