1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর!

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মে, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক : ফাঁকা সমুদ্র সৈকত। সেখানে ঘুরে বেড়াচ্ছে ‘খুদে ডাইনোসররা’। সম্প্রতি এমন এক ভিডিও দেখে চোখ কপালে উঠেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। টুইটার থেকে ইনস্টাগ্রাম প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও। কিন্তু সত্যিটা কী? নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এই ১৪ সেকেন্ডের ভিডিওটির ‘ফ্যাক্ট চেকিং’ করে দেখা যাচ্ছে এখানে রয়েছে প্রযুক্তির কারসাজি।

সম্প্রতি বুইটেৎঞ্জিবিডেন নামের একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট হয় ভিডিওটি। ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কয়েক সেকেন্ড আমাকে স্তব্ধ করে দিয়েছে। যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে শুধু তিনিই নন, অবাক হয়েছেন বহু নেটিজেনও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, লম্বা গলাযুক্ত ডাইনোসরের মতো দেখতে কিছু প্রাণী ছুটে বেড়াচ্ছে একটি সমুদ্র সৈকতে। পোস্ট হওয়ার পর টুইটারে ‘ভিউ’ হয় প্রায় ১০০ কোটি। প্রায় ৫০ হাজার ব্যবহারকারী পছন্দ করেছেন ভিডিওটি। আসলে ভিডিওটি ‘রিভার্স’ করে ‘এডিট’ করা হয়েছে। অর্থাৎ, ভিডিওতে দেখতে পাওয়া প্রাণিগুলো যে দিকে দৌড়চ্ছিল, সেটিকে ঠিক উল্টে দেওয়া হয়। তা নিয়েই বিভ্রান্তি। তাই প্রাণিগুলোকে ডাইনোসরের মতো মনে হয়েছে।

তা হলে এই প্রাণিগুলো কী? জানা যাচ্ছে, এমন প্রাণি সচারচর দক্ষিণ আমেরিকা, মধ্য আনমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের কোথাও কোথাও প্রায়ই দেখতে পাওয়া যায়। প্রাণীটির নাম কোয়াটিস। এরা প্রসিওনিডি প্রজাতিভুক্ত স্তন্যপায়ী প্রাণি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com