1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দেশকে মাদক মুক্ত করা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আইজিপি

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

বাগেরহাট : পুলিশের আইজি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিববর্ষে দেশকে মাদক মুক্ত করা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আর দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশেকে মাদক মুক্ত করতে পুলিশ ইতিমধ্যে দেশে এর উৎস্যমুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশে যেসব মাদক সেবন করা হয়, তার বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে যদি মাদকের চাহিদা থাকে তাহলে যে কোনভাবে মাদক আসবে। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত বহুতল কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশের মূল কাজ সেবা প্রদান। পুলিশকে অবশ্যই সেবা প্রদান করতে হবে। ইতোমধ্যে আমরা পুলিশের সকল সদস্যকে সেবার মানষিকতায় উজ্জিবিত করেছি। এই দেশ আমার, রাষ্ট্র আমাদের। দেশকে এগিয়ে নিতে সকলপ্রকার অপরাধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। পুলিশের এ চেষ্টা অব্যাহত থাকবে। দেশকে সুন্দর করতে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। ফলোক উন্মোচন শেষে ভবন পরিদর্শণ করেন তিনি। ভবন পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন ঐতিহাসিক টেরাকোটা পরিদর্শন করেন আইজিপি।
নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৯টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৯ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালের নভেম্বর মাসে এ ভবন নির্মানের কাজ শুরু হয় এবং ডিসেম্বর ২০১৯ এ কাজ শেষ হয়।
– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com