1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নকলায় মাস্কের অতিরিক্ত দাম নেওয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : মাস্কের দাম বেশি রাখায় শেরপুরের নকলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
জানা গেছে, করোনাভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে নকলার বিভিন্ন ব্যবসা প্রািতষ্ঠানে মাস্কের মূল্য অতিরিক্ত নেয়ার বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। সাথে সাথেই সন্ধ্যায় শহরের বিভিন্ন মাস্ক বিক্রেতা প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে নির্ধারিত মূল্যে বিক্রি করতে প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়। পাশাপাশি কোন অবস্থাতেই যেন গ্রাহকদের কাছ থেকে বেশি মূল্য না নেওয়া হয় এ বিষয়ে সতর্ক করা হয়। কিন্তু তা সত্বেও কেউ কেউ অতিরিক্ত মূল্য হাঁকাচ্ছিল। ফলে ভ্রাম্যমান আদালতের বিচারক জাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় শহরের কাচারী মসজিদ রোডস্থ একটি থ্রিপিছ ফ্যাশন হাউসকে ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি। একইভাবে আরও তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আরও ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com