1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কাগজপত্র ছাড়াই রেমিট্যান্সের নগদ সহায়তা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা ৫০ পয়সা নগদ সহায়তা দেয় সরকার। এতদিন ৫ হাজার ডলারের বেশি রেমিট্যান্সের ওপর নগদ প্রণোদনা তুলতে নানা কাগজপত্র জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল। এখন থেকে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে।

সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার জন্য প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা আছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই ২.৫০ শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। আজ (২৩ মে) থেকেই এটি কার্যকর হবে।

বৈধ উপায়ে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে নগদ সহায়তা প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com