1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

বরিশাল: বরিশালের মরাইলে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিলো। গাড়িটি বামরাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নয় জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com