1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইউক্রেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : রাশিয়ার সাথে যুদ্ধে রীতিমতো বিধ্বস্ত ইউক্রেন। দেশে চলছে যুদ্ধ, এমন সময় বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনাল খেলতে মাঠে নামে ইউক্রেন ফুটবল দল। সেমিফাইনালে স্কটল্যান্ডকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইউক্রেন। প্লে-অফ ফাইনালে রোববার ওয়েলসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলেই ১৬ বছর পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ইউক্রেন।

সেমিফাইনালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। এ সময় রুসলান মালিনকোভস্কির বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান আন্দ্রি ইয়ারমোলেনকো। তিনি বাম পায়ের শটে বল জালে জড়ান।

বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান ইয়ারেমচুক। এ সময় তাকে ক্রসে বল বাড়িয়ে দেন অলেকসান্দ্রো। তার ক্রসে হেডে দিয়ে বল জালে পাঠান ইয়ারেমচুক।

অবশ্য ৭৯ মিনিটে একটি গোল শোধ দেয় স্কটল্যান্ড। এ সময় কালাম ম্যাকগ্রেগর বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে নিশানা ভেদ করেন। তবে যোগ কর সময়ে (৯০+৫) ইউক্রেনের আর্টেম দোভোয়িক পাল্টা আক্রমণে অলেকসান্দ্রোর কাছ থেকে বল পেয়ে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। আশা বাঁচিয়ে রাখের দেশের কঠিন সময়ে বিশ্বকাপে খেলার সুযোগের।

রোববার ওয়েলস ও ইউক্রেনের মধ্যকার বিজয়ী দল কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্থান করে নিবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com