1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উড়িয়ে দিলো ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে তারা স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে, জোড়া গোল করেছেন নেইমার।

শুরু থেকে মুহুর্মুহু আক্রমণে কোরিয়ানদের তটস্থ করে রেখেছিল ব্রাজিল। ৭ মিনিটেই তারা গোলের দেখা পায় রিচার্লিসনের সৌজন্যে। ৩১ মিনিটে হুয়াং উই-জো সমতা ফেরালেও বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে লিড এনে দেন নেইমার। পেনাল্টি এরিয়ায় কোরিয়ার লি ইয়ং ফাউল করেন আলেক্স সান্দ্রোকে। ভিএআরেও একই সিদ্ধান্ত থাকে এবং নেইমার করেন গোল। থিয়াগো সিলভার শট গোলপোস্টে আঘাত না করলে ৩-১ তে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারতো ব্রাজিল।

৫৩ মিনিটে লুকাস পাকুয়েতা বাঁ পায়ের শট সেভ করেন কোরিয়ার গোলরক্ষক কিম সিউং-গিউ। তবে ব্রাজিল ঠিকই এগিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। আবারও সান্দ্রোকে নিজেদের বক্সে ফাউল করেন কোরিয়ার কিম ইয়ং-গুন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি ফরোয়ার্ড।

৭৫ মিনিটে রাপিনহার বাঁ পায়ের শট গোলপোস্টে আঘাত করে। দুই মিনিট পর দানি আলভেজ বক্সের ডানপ্রান্ত দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। শেষ দিকে দুটি গোল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮০ মিনিটে বাঁ দিক থেকে ফিলিপ্পে কৌতিনিয়োর ডানপায়ের কোনাকুনি শটে স্কোর হয় ৪-১। শেষ সময়ে এই তারকা দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন। ভিনিসিউস জুনিয়রকে রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। শেষ পর্যন্ত আরও একটি গোলের দেখা পায় অতিথি দল, ইনজুরি টাইমে ব্রুনো গুইমারায়েসের অ্যাসিস্টে গ্যাব্রিয়েল জেসুস করেন দলের পঞ্চম গোল।

এই বড় জয়ের পর আগামী সপ্তাহে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সোমবার তারা টোকিওতে মুখোমুখি হবে জাপানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com